শুকনো ধুন্দুলের খোসা দিয়ে ফুলের ঝাড় বানান। কিভাবে বানাবেন তা শেখাচ্ছেন এনআর ক্রাফট ইনস্টিটিউশনের কাজী সানজিদা নাহিদ, ছবি : আফরিন
উপকরণ : ধুন্দুলের শুকনো খোসা, আঠা, বাঁশের শলা, নারকেলের মালা ও কাঁচি
১. ধুন্দুলের খোসার প্রতিটি জয়েন্ট কাটুন। এবার ওপরে চিকন উঁচু অংশও কেটে নিন।
২. কাটা চিকন অংশের মাঝ বরাবর আঠা লাগিয়ে একটার নিচে একটা জোড়া লাগিয়ে ফুল তৈরি করুন।
৩. ফুলের কলির জন্য অন্য একটি ধুন্দুলের ওপরের দিক সামান্য কেটে নিন।
৪. নারকেলের মালা ডিজাইন করে কেটে বাঁশের শলা লাগিয়ে ফুলগাছ তৈরি করুন।
৫. কলির ওপরের দিকে পাপড়ির মতো করে কেটে কলি বানান।
৬. এবার কলিটি লাগান।
৭. ধুন্দুলের তৈরি ফুলটি বাঁশের তৈরি গাছে সেট করুন। ব্যস, তৈরি হয়ে গেল ধুন্দুলের ফুলের ঝাড়।







0 comments:
Post a Comment